রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এনামুল মবিন (সবুজ)

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:৩১ পিএম

চিরিরবন্দরে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমআ সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে রানীরবন্দরে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার রানীরবন্দর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারী ছাত্র-জনতা ‘আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ।

হাদি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। মিছিল শেষে সুইহারিবাজার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মোঃ আব্দুস সবুর, মোঃ জোবায়দুর রহমান, শাইখ মোঃ শফিকুল ইসলাম এবং মোঃ ওমর ফারুক প্রমুখ।বক্তারা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

একইসঙ্গে তাঁরা দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ এবং ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।