অলিউর রহমান মিরাজ
ডিসেম্বর ১৯, ২০২৫, ০৫:৫৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের নবাবগঞ্জে মহারাজপুর আশ্রয়ণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইসলামিক রিলিফ কানাডার অর্থায়নে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের।
সাপোর্ট’ প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হয়।মহারাজপুর আশ্রয়ণ কেন্দ্রে স্ব-নির্ভর দলের সভাপতি রেহোনা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাপোর্ট’ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কাজল কুমার বসাক এবং উত্তরন মহিলা সমবায় সমিতির কোষাধ্যক্ষ সাবেরা বেগম।
অনুষ্ঠানে জানানো হয়, গত ২ ডিসেম্বর সংগঠিত অগ্নিকাণ্ডে ১১টি বসতবাড়ি ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় ‘তাকাফুল’ কার্যক্রমের অংশ হিসেবে মৃত্যুঝুঁকি, প্রাণিসম্পদ ঝুঁকি ও অগ্নিকাণ্ডজনিত ক্ষতিপূরণ বাবদ স্ব-নির্ভর দলের সদস্যদের মাঝে মোট ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়।
প্রকল্প ব্যবস্থাপক কাজল কুমার বসাক বলেন, “ইসলামিক রিলিফ সবসময় দুর্যোগকবলিত মানুষের পাশে থাকে। তাকাফুল কার্যক্রমের মাধ্যমে আমরা চেষ্টা করছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।” উত্তরন মহিলা সমবায় সমিতির এই মানবিক উদ্যোগকে স্থানীয় সুবিধাভোগীরা সাধুবাদ জানিয়েছেন।