বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আতিউর রহমান

জানুয়ারি ৩, ২০২৬, ০৬:১০ পিএম

বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের বিরল প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বিরল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আতিউর রহমানের সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (ভোরের দর্পণ) সহ ক্লাবের সকল স্তরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এ সময় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর ভূমিকার কথা স্মরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিরল প্রেস ক্লাবের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন (দৈনিক উত্তরা)।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম (জবাবদিহি), দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহির (আলোকিত দিনাজপুর), সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু (খোলাকাগজ), সদস্য লুৎফর রহমান (দৈনিক ঘোষণা)

 মুরসালিন হোসেন (মাতৃছায়া), আবুল কালাম আজাদ (ভোরের চেতনা), সেলিম রেজা (জনতার খবর) এবং এ বি মাসুম (আমার সংবাদ) সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। মোনাজাতে মরহুমার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।