বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

আতিউর রহমান

জানুয়ারি ৯, ২০২৬, ০৬:৪০ পিএম

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় দিনাজপুরের বিরলে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেনের সৌজন্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ।

পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা ও সহ-সভাপতি শরিফুল ইসলাম।দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়াকে 'গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী' হিসেবে উল্লেখ করে তাঁর সুস্থতা ও রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করেন।

মুনাজাত পরিচালনা করেন পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা ফেরদৌস আলম। দোয়া শেষে বিরল পৌর এলাকার কয়েকশ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ।এসময় উপজেলা মহিলা দলের আহ্বায়ক জেবুন নাহার, পৌর শ্রমিকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি জহরুল ইসলাম আম্বলিয়া এবং পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বিপ্লবসহ স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।