সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে সেনাবাহিনীর কুচকাওয়াজ ও টহল

অলিউর রহমান মিরাজ 

জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:০১ পিএম

নবাবগঞ্জে সেনাবাহিনীর কুচকাওয়াজ ও টহল

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনমনে স্বস্তি ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল নবাবগঞ্জ উপজেলার প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল এবং সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোর আশপাশে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করে। 

৭ হর্স কর্তৃক নবাবগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ ইমরুল কায়েস ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহিদুল ইসলাম খান এই টহল ও পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন সময়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ বজায় রাখাই এই টহলের মূল লক্ষ্য। টহল চলাকালীন সাধারণ মানুষকে নির্ভয়ে চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

নবাবগঞ্জের সচেতন নাগরিকরা সেনাবাহিনীর এই সক্রিয় ভূমিকাকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সেনাবাহিনীর উপস্থিতির ফলে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় থাকবে এবং ভোটাররা কোনো ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জননিরাপত্তায় সেনাবাহিনীর এই বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।