রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে জেলা দলিল লেখক সমিতির সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:০৩ পিএম

দিনাজপুরে জেলা দলিল লেখক সমিতির সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতি, দিনাজপুর জেলা শাখার সম্মেলন ২০২৬ ও নতুন কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্তের দলিল লেখকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ। প্রধান বক্তা হিসেবে সংগঠনের সাংগঠনিক লক্ষ্য ও পেশাগত মান্নোয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহাসচিব কে এস হোসেন টমাস।

দিনাজপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি ফেরদৌস আক্তারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক মিয়া।

ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিক, সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম আয়নাল হক ও মোহাম্মদ ফিরোজ আলম, এবং যুগ্ম মহাসচিব মোহাম্মদ আরজু আখন্দ ও মুকুলে আজম লিটন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী মেয়াদের জন্য এ কে এম ফেরদৌস আখতারকে সভাপতি, মো: আইয়ুব আলীকে সাধারণ সম্পাদক এবং মো: আরিফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৬৩ সদস্যবিশিষ্ট দিনাজপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

বক্তাগণ তাদের বক্তব্যে দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষা, সঠিক নিয়মে দলিল সম্পাদন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী।