মো:মামুনুর রশিদ
জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:৫১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক দিনমজুরের একমাত্র শিশুপুত্র মরণব্যাধি ব্রোন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুযন্ত্রণা ভোগ করছে। অর্থের অভাবে শিশুটির উন্নত চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার এলুয়ারী ইউনিয়নের পাকাপান গ্রামের এক দরিদ্র দিনমজুরের একমাত্র ছেলে দীর্ঘদিন ধরে এই মরণব্যাধিতে আক্রান্ত। বর্তমানে শিশুটি অসহ্য যন্ত্রণায় ছটফট করলেও উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা তার বাবার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থায় ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে দিশেহারা হয়ে পড়েছেন এই বাবা।সম্প্রতি শিশুটির চিকিৎসার বিষয়ে জানতে পেরে দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে ঐচ্ছিক তহবিল হতে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
তবে এই সামান্য সহায়তা চিকিৎসার দীর্ঘমেয়াদী ব্যয়ের তুলনায় অত্যন্ত অপ্রতুল। শিশুটিকে সুস্থ করে তুলতে আরও বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন।এমতাবস্থায়, একটি নিষ্পাপ শিশুকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে এবং তার সুচিকিৎসার নিশ্চিতে সমাজের দানশীল, সহৃদয়বান ও উচ্চবিত্ত ব্যক্তিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা বা যোগাযোগ: গয়নাথ রায় মোবাইল: ০১৩০০-১৫০৭১১