ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:৪৮ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী বাজার ঈদগাহ মাঠে প্রায় ১০ হাজার মানুষের বিশাল উপস্থিতিতে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ৩নং শতগ্রাম ইউনিয়নে ১১ দলীয় জোটের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী জনাব মোঃ মতিউর রহমান।
তিনি তার বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। মতিউর রহমান বলেন, "জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। আমরা নির্বাচিত হলে বীরগঞ্জ-কাহারোল এলাকাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলব।"
৩নং শতগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন, উপজেলা সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলাম ও সহকারী সেক্রেটারি একে এম দেলোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ হামিদুর রহমান, উপজেলা মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, এনসিপি বীরগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায় ও মোঃ আবু বক্কর সুমন এবং ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোঃ শাহীন ইসলাম।সন্ধ্যা থেকে শুরু হওয়া এই জনসভায় শতগ্রাম ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা আগামী নির্বাচনে জোটের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন