ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:১৯ পিএম
শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন দিনাজপুর-০১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম। শুক্রবার সকালে তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় বীরগঞ্জ ও কাহারোল উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন।
সকালে বিমানবন্দর থেকে বের হওয়ার পর প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ফুলের তোড়া দিয়ে তাকে আন্তরিক অভিনন্দন ও বরণ করে নেন।
নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বিমানবন্দর এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।নেতাকর্মীদের এমন ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে জানান, জনগণের ভোটের মর্যাদা রক্ষায় তিনি বদ্ধপরিকর।
বীরগঞ্জ ও কাহারোলবাসীর সুখে-দুঃখে পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক শান্তি রক্ষা এবং সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ নির্বাচনী এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এই সংসদ সদস্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন