ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:৪৬ পিএম
দিনাজপুরে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার বিকেলে শহরের জেলরোডস্থ ইয়াম্মী চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০ রমজান বাদ আছর অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ডা. মো. গোলাম মোস্তফা।
সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ডা. মো. ইমার উদ্দিন কায়েস, সহ-সভাপতি আলহাজ্ব আবু আহমেদ জাফরুল্লাহ ও আলহাজ্ব মো. সাইদুর রহমান।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন মোল্লা, অর্থ সম্পাদক সুভাষ চন্দ্র বর্মন, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, স্বাস্থ্য সম্পাদক সাগর চন্দ্র রায় এবং ক্রীড়া সম্পাদক মো. মাজেদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে ইফতার মাহফিলকে প্রাণবন্ত করে তোলেন।
ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে সংগঠনের সদস্যদের কল্যাণ এবং জেলার বেসরকারি স্বাস্থ্য খাতের মানোন্নয়নে আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়। বক্তারা এসময় বলেন, রমজানের এই সংযম আমাদের পেশাগত জীবনেও সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অনুপ্রেরণা যোগায়। বিশেষ করে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই সংগঠনের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য মো. মকবুল হোসেন, ডা. মো. আব্দুল লতিফ, মো. আজাহার আলী, মো. রাশেদুজ্জামান রাশেদ, মো. মোজাহার আলী সরকার বাবু এবং মো. শহিদুল ইসলাম সবুজ। এছাড়াও দিনাজপুর জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং সাধারণ সদস্যবৃন্দ এই ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ইফতারের মাধ্যমে সদস্য ও মালিকদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পরিশেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া সম্পন্ন করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন