মার্চ ১০, ২০২৬, ০৯:২৫ পিএম
দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার আয়োজনে বিরলে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। লিলিয়ন ফান্ডসের অর্থায়নে এবং ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায় ‘মিনিংফুল পার্টিসিপেশন অ্যান্ড ইনক্লুশন অব চিলড্রেন অ্যান্ড ইয়ুথ উইথ ডিজঅ্যাবিলিটি ইন অল ডোমেইনস অব কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন’ প্রকল্পের আওতায় এই দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক চৌধুরী)।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নের অংশীদার হতে পারেন। বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার এবং তাদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।
আপনাদের মাধ্যমে এবং সরকারের সহযোগিতায় তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানোর এবং তাদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপশিখা প্রকল্পের সমন্বয়ক হিমাংশু দেবদত্ত, সিবিআর অফিসার মো. রাসেল শেখ ও মো. ওয়াসিম আলী। অনুষ্ঠানে ইয়ুথ গ্রুপের সদস্য জান্নাতুন ফেরদৌস প্রতিবন্ধী শিশু ও নারীদের বর্তমান চিত্র তুলে ধরে বলেন, ডিজিটাল যুগেও প্রতিবন্ধী নারী ও শিশুরা শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সরকার ও উন্নয়ন সংস্থাগুলো যদি আরও তৎপর হয়, তবে প্রতিবন্ধী যুব ও নারীরা জাতি গঠনে যথেষ্ট অবদান রাখতে পারবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন