শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

বিরামপুরে শিক্ষক ঐক্যজোট ও বাশিসের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১১, ২০২৬, ০৫:৫২ পিএম

বিরামপুরে শিক্ষক ঐক্যজোট ও বাশিসের ইফতার মাহফিল

ইফতার ও দোয়া মাহফিল :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরামপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বিরামপুর শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পবিত্র রমজানের ফজিলত এবং শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে সংগঠন দুটি এই যৌথ কর্মসূচির আয়োজন করে। 

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বিরামপুর শাখার সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে ও তাজমিনুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। 

জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী রুবেল এবং সহ-সভাপতি দেবিবুল ইসলাম। এছাড়া বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমার, দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক আশিষ কুমার।

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক মোরশেদ মানিক, জিয়া পরিষদের বিরামপুর শাখার আহ্বায়ক খায়রুল বাশার ও সদস্য সচিব সৈয়দ তহিদুল আলম এবং বিরামপুর বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহিম এবং বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) দিনাজপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম। এছাড়াও সংগঠনের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আজিজার রহমান, আরমান হোসেন এবং কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা সভায় অংশ নেন।

স্থানীয় পর্যায়ে বাশিস বিরামপুর শাখার আহ্বায়ক মেহেদী মাসুদ রুবেল, সদস্য সচিব আলতাফ হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানসহ মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের শিক্ষকরা এতে সংহতি প্রকাশ করেন।

আলোচনা সভায় বক্তারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনকে শিক্ষক বান্ধব হিসেবে উল্লেখ করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান সরকারের আমলেই শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘চাকরি জাতীয়করণ’ সহ সকল সমস্যার যৌক্তিক সমাধান হবে। বক্তারা আরও বলেন, বর্তমান শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন একজন পেশাদার শিক্ষক হওয়ায় শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়ন এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের প্রয়াস অব্যাহত রয়েছে, যার সুফল অচিরেই দৃশ্যমান হবে। ইফতারের পূর্বে পাউষগাড়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদের পরিচালনায় দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।