এপ্রিল ২৮, ২০২৬, ০৭:০৭ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পৌরশহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বিভিন্ন অনিয়ম ও কাঙ্ক্ষিত সেবা না দেওয়ার অভিযোগে ২০০৯ এর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২৪ ও ২৫ ধারা মোতাবেক এই দণ্ড দেওয়া হয়েছে।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডক্টরস ক্লিনিককে ৩০ হাজার টাকা, সেফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং আমাদের ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনার সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কারিগরি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক।
অভিযান চলাকালে স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলামসহ বীরগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন