মে ৫, ২০২৬, ০৫:৫৯ পিএম
দিনাজপুরের বিরলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন ও হলরুমে আলোচনা সভার মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি কৃষি বিভাগের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি দিনাজপুরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন এবং পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্চয় দেব নাথ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের কৃষির রূপান্তর, পুষ্টি নিরাপত্তা এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি। পার্টনার প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। আলোচনা সভা শেষে আধুনিক কৃষি পদ্ধতির প্রদর্শনীতে অংশ নেওয়া স্টলগুলোর প্রশংসা করেন অতিথিরা। বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এই কংগ্রেস সম্পন্ন হয়। সংবাদ শেষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন