শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

পার্বতীপুরে এইচবিবি রাস্তার উদ্বোধন করলেন এমপি রেজওয়ানুল

মোঃ আব্দুর রাজ্জাক

মে ২০, ২০২৬, ০৪:৪২ পিএম

পার্বতীপুরে এইচবিবি রাস্তার উদ্বোধন করলেন এমপি রেজওয়ানুল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এই এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২৫–২০২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

কাজটির মোট কার্যাদেশ মূল্য ধরা হয়েছে ৩৪ লাখ ৩০ হাজার টাকার বেশি।উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের রামরায়পুর চৌধুরীপাড়া থেকে বনকবরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তার উন্নয়ন করা হচ্ছে। 

পথটি পিয়ুস আমবাগান হয়ে মালীপাড়ার দিকে গেছে। মেসার্স আলী টিম্বার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটির বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। স্থানীয়দের প্রত্যাশা রাস্তার কাজ শেষ হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং কৃষি কার্যক্রমে গতি আসবে।