রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে দিনদুপুরে দুটি মোটরসাইকেল চুরি

ফাহিম হোসেন রিজু

জুন ৪, ২০২৬, ০৬:০৭ পিএম

ঘোড়াঘাটে দিনদুপুরে দুটি মোটরসাইকেল চুরি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থান থেকে দিনদুপুরে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ও বিকেলে এই চুরির ঘটনাগুলো ঘটে।এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লুৎফর রহমান নামে এক ব্যক্তির ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়। এরপর বিকেলে সাড়ে ৪টার দিকে ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে আসিফ সরকার নামে আরেক ব্যক্তির মোটরসাইকেলটি চুরি হয়। 

উভয় ক্ষেত্রেই মালিকরা মোটরসাইকেল পার্ক করে রেখে অনুষ্ঠানে বা কাজে অংশ নিয়েছিলেন।ভুক্তভোগীরা মোটরসাইকেল উদ্ধারে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।

ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক রাজা মিয়া জানিয়েছেন, একটি ঘটনার লিখিত অভিযোগ তারা পেয়েছেন এবং অন্যটির বিষয়ে জেনেছেন। পুলিশ এরই মধ্যে মোটরসাইকেল উদ্ধার ও চোরচক্রকে শনাক্ত করতে অভিযান শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।