জুন ৬, ২০২৬, ১০:৪৫ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের আদরগাঁও গ্রামে আলসাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে দুইটি ভেড়া বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বোচাগঞ্জ উপজেলার আদরগাঁও গ্রামের মৃত ইউসুফ আলীর স্ত্রী মোছা. বাবলী বেগমকে এই ভেড়া প্রদান করা হয়।
একই পরিবারের মোছা. খাদিজা খাতুনকে ৬ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
আলসাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্টের জেলা প্রতিনিধি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় কৃষি উদ্যোক্তা জাহাঙ্গীর আলম, কাসেম চৌধুরী, নিজাম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। আলসাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্ট অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ করে আসছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন