বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে শহর জামায়াতের উদ্যোগে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

মোঃ আব্দুর রাজ্জাক

জুন ১৯, ২০২৬, ০৭:১৪ পিএম

দিনাজপুরে শহর জামায়াতের উদ্যোগে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে স্থানীয় অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী এক বিশেষ কর্মী শিক্ষাশিবির সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই শিক্ষাশিবিরের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানটিতে শিক্ষাশিবিরের গুরুত্বপূর্ণ দারসুল কুরআন পেশ করেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোঃ শোয়াইবুর রহমান।

দিনাজপুর পৌরসভার মোট ১২টি ওয়ার্ডের অর্ধশতাধিক অগ্রসর কর্মী এই শিক্ষাশিবিরে সরাসরি অংশগ্রহণ করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বিশদ আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আনোয়ারুল ইসলাম। এর পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মীদের ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ ও গুণগত মানোন্নয়ন বিষয়ের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন দিনাজপুর জেলা জামায়াতের বর্তমান আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। 

শিক্ষাশিবিরে শহর জামায়াতের আমীর মোঃ সিরাজুল সালেহীনের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেলের চমৎকার সঞ্চালনায় গ্রুপভিত্তিক বিশেষ আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে অংশ নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ তোজাম্মেল হক বকুল ও মোঃ সোহেল রানা।

এছাড়া শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোল্লা মোঃ তোয়াব আলী এবং পেশাজীবী ওয়ার্ডের আমীর মোঃ তৌহিদুল ইসলামও উক্ত দলীয় আলোচনায় অংশ নেন। শিক্ষাশিবিরের শেষভাগে সমাপনী বক্তব্য রাখেন দিনাজপুর শহর জামায়াতের আমীর মোঃ সিরাজুস সালেহীন। অত্যন্ত নিখুঁত ও সুশৃঙ্খলভাবে পরিচালিত এই কর্মী শিক্ষাশিবিরটি সর্বশেষ একটি বিশেষ মোনাজাতের মাধ্যমে সফলভাবে সমাপ্ত করা হয়।