বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা করেছে স্থানীয় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৬, ২০২৬, ০৭:৪৫ পিএম

বীরগঞ্জে দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা করেছে স্থানীয় বিএনপি

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দল পুনর্গঠন ও সাংগঠনিক গতিশীলতা সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) বিকেলে মোহনপুরের ছালেহা হোসেন দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম। সভায় বিশেষ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, দলের সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করতে হলে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি ইউনিটকে সক্রিয় রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, তৃণমূলের তোড়জোড় ও কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই দলকে গতিশীল রাখা সম্ভব। ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী এবং সংসদ সদস্য মো. মনজুরুল ইসলামের যৌথ আহ্বানে তৃণমূল পর্যায়ে ঐক্যের বার্তা দেওয়া হয়। একই সাথে দল পুনর্গঠনের মাধ্যমে সুসংগঠিত রাজনীতি চর্চার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

১০ নম্বর মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফেরদৌস হোসেন মণ্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে সভার সমাপ্তি ঘটে। ১০ নম্বর মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।