শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

কৃষকদের সুরক্ষাসামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২৬, ১১:৩৩ এএম

কৃষকদের সুরক্ষাসামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কৃষকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ বালাইনাশক প্রয়োগ নিশ্চিত করতে বিনামূল্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান ইনতেফা কোম্পানি এই সুরক্ষাসামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ করে। 

সচেতনায় আয়োজিত এই উদ্যোগে উপজেলার ৩০ জন নির্বাচিত কৃষকের হাতে স্প্রে মেশিন, সুরক্ষা চশমা, গ্লাভস, ক্যাপ ও বিশেষ অ্যাপ্রন তুলে দেওয়া হয়।নিরাপদ কৃষি উৎপাদন নিশ্চিতেই এই সচেতনতামূলক আয়োজন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় উপস্থিত থেকে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। 

তিনি জানান, ফসলের সুরক্ষা নিশ্চিত করতে বালাইনাশক ব্যবহার জরুরি হলেও স্বাস্থ্যবিধি না মেনে প্রয়োগ করলে তা স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই বালাইনাশক প্রয়োগের সময় সঠিক মাত্রা অনুসরণ ও সুরক্ষা সরঞ্জাম পরার ওপর বিশেষ জোর দেন উপস্থিত কৃষি কর্মকর্তারা। আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, কৃষকদের কল্যাণ ও সচেতনতা বৃদ্ধিতে আগামীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।