জুলাই ২৯, ২০২৬, ১২:১৬ এএম
দেশের সামগ্রিক উন্নয়নে নারী সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে বর্তমান সরকার নারী শিক্ষার প্রসারের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মঞ্জুরুল ইসলাম। মঙ্গলবার সকালে জেলার কাহারোল উপজেলা সদরে অবস্থিত ঐতিহাসিক কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই গুরুত্বপূর্ণ কথা বলেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নারীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং তাদের সুশিক্ষায় প্রকৃতভাবে গড়ে উঠতে হবে।পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য বলেন যে, পুরুষের পাশাপাশি নারীদেরও সমান অধিকার ও সুযোগ দিয়ে দেশ পরিচালনা করে আসছে সরকার। দেশের প্রতিটি সেক্টরে পুরুষদের মতো নারীদের মেধা ও শ্রমকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
আগামী দিনে দেশ ও জাতি গঠনে নারী সমাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। এছাড়া বিদ্যালয়টি সরকারি করার জন্য ইতিমধ্যে প্রধানন্ত্রীর কার্যালয়ে ডিও লেটার প্রদান করা হয়েছে বলেও তিনি উপস্থিত সবাইকে অবহিত করেন।বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশ্ড।
সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, কাহারোল রামচন্দ্রপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহনেওয়াজ বাবুল, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলামসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা এলাকার নারী শিক্ষার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে এ ধরনের সরকারি নজরদারি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন এলাকাবাসী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন