বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরের হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত

কুদ্দুস আলী খান

আগস্ট ১২, ২০২৬, ১২:৪৯ পিএম

দিনাজপুরের হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের হিলিতে এলাকার গরিব, অসহায় ও দুস্থ মানুষদের জন্য দিনব্যাপী একটি ফ্রি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটার দিকে বাংলাহিলি পাবলিক ক্লাব ও বাজার ব্যবসা সমিতির যৌথ উদ্যোগে পাবলিক ক্লাবের অফিস কক্ষে এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। দিনব্যাপী চলা এই শিবিরে চোখের প্রাথমিক চিকিৎসা নিতে এলাকার বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন।

রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের ডা. সীমান্ত অধিকারীর নেতৃত্বে সাত সদস্যের একটি চিকিৎসক দল রোগীদের সেবা প্রদান করেন।চিকিৎসক দলীয়ভাবে সাধারণ মানুষের চোখের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি ছানি পড়া রোগীদের চিহ্নিতকরণের কাজ সম্পন্ন করেন। পরবর্তীতে নির্বাচিত এসব রোগীদের রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। 

স্থানীয় সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।শিবির চলাকালীন সময়ে সেখানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম শাহীন এবং বাংলাহিলি পাবলিক ক্লাবের সাধারণ সম্পাদক আরমান আলী প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।