বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বীরগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৫, ২০২৬, ০৬:৪৮ পিএম

বীরগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।বীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

আলোচনা সভায় বক্তারা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন। পরে মরহুমার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার ও সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা উপস্থিত ছিলেন। 

এছাড়া জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম মাজু এবং যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।