বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে ইউনিয়ন স্টেক হোল্ডার বার্ষিক পুষ্টি সভা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ)

আগস্ট ১৭, ২০২৬, ০১:০৫ পিএম

চিরিরবন্দরে ইউনিয়ন স্টেক হোল্ডার বার্ষিক পুষ্টি সভা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দরে ইউনিয়ন স্টেক হোল্ডার বার্ষিক পুষ্টি সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন অর্থাৎ গেইনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল করিম। ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেইনস প্রজেক্ট গেইনের কনসালটেন্ট সুবর্ণা ইসলাম এবং স্থানীয় সংবাদকর্মী এনামুল মবিন সবুজ।

উক্ত পুষ্টি সভায় ইউনিয়ন পরিষদের সচিব, শিক্ষক, স্থানীয় কৃষক, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ অংশ নেন। এছাড়া পুষ্টিকর্মী, স্বাস্থ্যকর্মী এবং এলাকার সম্মানিত ইমামগণও এই সচেতনতামূলক সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বক্তারা গ্রামীণ জনপদে পুষ্টির প্রয়োজনীয়তা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুষ্টিহীনতা দূরীকরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে পুষ্টির বার্তা পৌঁছে দিতে এ ধরনের সভার গুরুত্ব অপরিসীম বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।