আগস্ট ২৩, ২০২৬, ১১:৩৫ পিএম
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে সমাজকল্যাণ মন্ত্রীর আগমনে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আলীহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে গত রোববার সন্ধ্যা ছয়টায় মনসাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কক্ষে আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি শাহীনুর ইসলাম শাহীন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের পরে এই প্রথম দিনাজপুর-৬ আসনে ইউনিয়ন পর্যায়ে কর্মী-সমাবেশ করবেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তাই ছাব্বিশ আগস্টের কর্মীসমাবেশ সফল করতে সকল পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক তাজ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, আলীহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, আলীহাট ইউনিয়ন যুবদলের মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক স্বপন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদ্দাম হোসেন, আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান হোসেনসহ অনেকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন