আগস্ট ২৯, ২০২৬, ১১:৫৮ পিএম
আগামী পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে দিনাজপুরে জেলা বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের জেলরোডস্থ দলীয় কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সভায় সভাপতিত্ব করেন।
সভার শুরুতে সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রচার সম্পাদক বাবু চৌধুরী ও দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তারের পরিচালনায় সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের জমায়েত হবে এবং একটি সংক্ষিপ্ত আলোচনা সভার পর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন