শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,
পরিবহন শ্রমিক ঐক্য

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সংবর্ধনা দিল হিলি কমিটি

কুদ্দুস আলী খান

অক্টোবর ৩১, ২০২৬, ০৭:১৪ পিএম

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সংবর্ধনা দিল হিলি কমিটি

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছেন বাংলাহিলি বাসস্ট্যান্ড কমিটির সদস্যরা। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় বাংলাহিলি বাসস্ট্যান্ডের নিজস্ব কার্যালয়ে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাহিলি বাসস্ট্যান্ড কমিটির সভাপতি মো. মাজহারুল ইসলাম রাজ।

সভার শুরুতে জেলা থেকে আগত নবনির্বাচিত কমিটির শীর্ষ নেতাদের ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন স্থানীয় পরিবহন শ্রমিকেরা।

পরিচিতি পর্বের পর অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাহিলি বাসস্ট্যান্ডের সার্বিক ব্যবস্থাপনা এবং টার্মিনালের বিরাজমান নানাবিধ সংকট ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন স্থানীয় সদস্যরা। তারা টার্মিনাল এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং পরিবহন শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

জেলা কমিটির নেতৃবৃন্দ স্থানীয় শ্রমিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. ফজলে রাব্বি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাহিলি বাসস্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক মো. কাউছার হোসেন ও পরিবহন শ্রমিক নেতা রাহুল হোসেনসহ স্থানীয় কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ শ্রমিকেরা।