রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরামপুরে ভেজাল বিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ ফাহিম সরকার

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:২৭ পিএম

বিরামপুরে ভেজাল বিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি ভেজাল বিরোধী অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আর.এফ.সি চাইনিজ রেস্টুরেন্টের মালিক আব্দুর রহিমকে ২০ হাজার টাকা, ঘোড়াঘাট রেলগেট পাবনা হোটেলকে ৫ হাজার টাকা, আনন্দ হোটেলের মালিক মজনুর রহমানকে ২ হাজার টাকা এবং সুমি কসমেটিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন আর.এফ.সি চাইনিজ রেস্টুরেন্টের মালিককে এক সপ্তাহের মধ্যে রেস্টুরেন্টের ভেতরের ঘিরানি অপসারণ করে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন।

অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর-এর সহকারী পরিচালক বোরহান উদ্দিন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক এবং উপজেলা স্যানিটারি কর্মকর্তা ইসমাইল হোসেন।