অক্টোবর ২৮, ২০২৫, ০৫:৩১ পিএম
দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনাজপুর শহরের বাহাদুর বাজার এস.এম টাওয়ারের বিসমিল্লাহ ফল ভাণ্ডার অফিস কক্ষে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. রাজু ও সাধারণ সম্পাদক মো. নাসিম খানসহ অন্যান্য নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও দিনাজপুর সদর উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর ইসলাম।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি মো. আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক মো. রানা, দপ্তর সম্পাদক মো. বাবুল হোসেন ব্যাপারী, ক্যাশিয়ার মো. আমিরুল ইসলাম, কার্যকরী সদস্য মো. দুলাল, মো. মান্নু ও মো. মোস্তফা আলী।
শপথ গ্রহণ শেষে কমিটির সাবেক নেতারা নব-নির্বাচিত সকল নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিদায়ী সভাপতি মো. মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম, মো. মোকারম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ফল আড়ৎদার সমিতির সভাপতি মো. রুস্তম আলী, ফল আড়ৎ মো. বাবলু হোসেন ও ইমান আলী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন