সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

বোচাগঞ্জ ট্রাক শ্রমিক কল্যাণ উপকমিটির নতুন সভাপতি বেলাল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৬:২২ পিএম

বোচাগঞ্জ ট্রাক শ্রমিক কল্যাণ উপকমিটির নতুন সভাপতি বেলাল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বোচাগঞ্জ থানা শ্রম কল্যাণ উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫) অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. মানিকুল ইসলাম মানিক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) রাতে দিনাজপুর শহরের পিডিবি মোড়ে অবস্থিত জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এই সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বোচাগঞ্জ থানা শ্রম কল্যাণ উপ-কমিটির সাধারণ সভা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল অনুযায়ী পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (শিবলু জাহাঙ্গীর),

সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, অর্থ সম্পাদক মো. স্বাধীন, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফুর, সহ-সড়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. মহির উদ্দিন, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মো. মাসুদ রানা এবং কার্যকরী সদস্য মো. ইয়ারব আলী, মো. রেজাউল ইসলাম রাজা, মো. ইসমাইল হোসেন, হেমন্ত কুমার মানিক ও মো. আলতাফ হোসেন প্রমুখ।