রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়া প্রার্থী: খুরশীদ জাহান হক হাসপাতালের অভিনন্দন

মোঃ ইউসুফ আলী

নভেম্বর ৫, ২০২৫, ০৬:৪৭ পিএম

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়া প্রার্থী: খুরশীদ জাহান হক হাসপাতালের অভিনন্দন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল দিনাজপুরের পক্ষ থেকে এক বার্তায় অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের পক্ষে সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির এই অভিনন্দন বার্তা দেন।অভিনন্দন বার্তায় তিনি আশা প্রকাশ করেন, বিগত প্রায় সাড়ে ১৫ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে অবহেলিত এই অঞ্চলটি এখন সকল ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, ইনশাআল্লাহ।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলমত ও ভেদাভেদ ভুলে বৃহত্তর দিনাজপুরের প্রতিটি নির্বাচনী এলাকায় সকলকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।