রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৯:৪৮ এএম

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

বাজারে বর্তমান সোনার দামের চিত্র।

দেশের বাজারে বুধবারও অপরিবর্তিত রয়েছে সোনার দাম। গত বৃহস্পতিবার নির্ধারিত দাম অনুযায়ী আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় বিক্রি হচ্ছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকায় বিক্রি হচ্ছে। 

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।গত বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম আরেক দফা বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করে বাজুস। ওই দিন সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়।

এর আগে গত বুধবারও সংগঠনটি সোনার দাম সমন্বয় করেছিল। ওই দিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।জুয়েলারি ব্যবসায়ীরা জানান, গত বৃহস্পতিবারের পর নতুন করে আর দাম পরিবর্তন হয়নি। আজ বুধবারও সারা দেশে আগের নির্ধারিত এই দরেই সোনা কেনাবেচা চলছে।