শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ১০:৫৩ এএম

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

সোনার গহণা

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা এসেছে। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে দুই হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরির মূল্য দাঁড়াচ্ছে দুই লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।আজ বুধবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম কমেছে। এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেয়। সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এটি চূড়ান্ত হয়।

কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন নতুন দামের এই বিজ্ঞপ্তি দিয়েছেন।২২ ক্যারেট ছাড়াও ২১, ১৮ এবং সনাতন পদ্ধতির সোনার দাম একই অনুপাতে কমেছে। 

এর আগে গত ১৫ মে এক ভরিতে দুই হাজার ২১৫ টাকা কমানো হয়েছিল। পরদিন ১৬ মে আরও চার হাজার ৩৭৪ টাকা কমে।সব মিলিয়ে গত তিন দফায় ভরিতে মোট আট হাজার ৭৪৭ টাকা কমল।