জুন ৪, ২০২৬, ০১:৫৩ পিএম
আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। মূলত অপরিশোধিত তেলের দরপতন এবং মার্কিন ডলারের মান কমে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।এর ফলে বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
বাজারের তথ্যমতে, স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৬৮ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে আগস্ট মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯৫ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
ডলারের মান কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের কাছে স্বর্ণ কেনা এখন আগের চেয়ে সস্তা হয়েছে।বর্তমানে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলকে কেন্দ্র করে তৈরি হওয়া ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন বিনিয়োগকারীরা। বাজার সংশ্লিষ্টদের মতে, আগামী দিনগুলোতে জ্বালানি তেলের মূল্য এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিই নির্ধারণ করবে স্বর্ণবাজারের গতিপথ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন