রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি, ভরি ১৯৫ হাজার টাকা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৯:৫৫ এএম

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি, ভরি ১৯৫ হাজার টাকা

ছবি - সংগৃহীত

দেশের বাজারে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।

বাজুসের তথ্যমতে, যদিও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কিছুটা কমেছিল, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।

তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।এই মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে চলতি বছর মোট ৫৯ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪১ বার, আর কমানো হয়েছে মাত্র ১৮ বার। এর আগের বছর ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল আর কমানো হয়েছিল ২৭ বার।