ডিসেম্বর ১, ২০২৫, ১২:১৫ পিএম
প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা এগারোটার দিকে সায়েন্স ল্যাব মোড় ঘিরে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এতে এলিফ্যান্ট রোড হয়ে মিরপুর সড়কে প্রবেশের পথ বন্ধ রয়েছে।
একই সঙ্গে নীলক্ষেত-নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী সড়ক এবং ধানমন্ডি থেকে নীলক্ষেত–নিউমার্কেটগামী সড়কেও যান চলাচল স্থবির হয়ে আছে।
হঠাৎ এ অবরোধের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। উপায় না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।শিক্ষার্থীদের ভাষ্য: ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে এই পরিচিতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামত না নিয়েই নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে এই কলেজগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়েছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন