ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:৪৮ পিএম
সারা দেশে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়। এ বছর ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আসন ও আবেদনকারী পরিসংখ্যান
| ক্যাটাগরি | মোট আসন | এমবিবিএস আসন | বিডিএস আসন |
| সরকারি | ৫,৬৪৫ টি | ৫,১০০ টি | ৫৪৫ টি |
| বেসরকারি | ৭,৩৬১ টি | ৬,০০১ টি | ১,৩৬০ টি |
| মোট আবেদনকারী | ১ লাখ ২২ হাজার ৬৩২ জন |
মোট ১৩,০০৬টি আসনের বিপরীতে এ বছর মোট আবেদনকারীর মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮ জন এবং মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন।পরীক্ষায় অংশগ্রহণ: মোট ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১ শতাংশ) পরীক্ষায় অংশ নেন।মোট পাস: মোট পাস করা পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭ শতাংশ)।পাসকৃতদের মধ্যে নারী: পাস করা শিক্ষার্থীদের মধ্যে পুরুষ ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩ শতাংশ) এবং নারী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭ শতাংশ
সরকারি আসনে নির্বাচিত: ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্তজিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫,৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।সরকারি আসনে নির্বাচিত নারী: ৩ হাজার ৬০৩ জন (৬৩.৮০ শতাংশ)।সরকারি আসনে নির্বাচিত পুরুষ: ২ হাজার ৪২ জন (৩৬.২০ শতাংশ)।সর্বোচ্চ প্রাপ্ত নম্বর: ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর হলো ৯১.২৫।
বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
ফল দেখবেন যেভাবে
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। এরপর ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। মেধাতালিকা ওয়েবসাইটে পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন