জানুয়ারি ২, ২০২৬, ০৯:৪২ পিএম
আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন নিশ্চিত করতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন।
সাদ্দাম বলেন, জকসু নির্বাচন আবারও পিছিয়ে ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে, কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো এই নির্বাচন বন্ধ করতে নানা চক্রান্ত চলছে।
তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট একটি মহলের প্ররোচনায় নির্বাচন পেছানো হচ্ছে যা শিক্ষার্থীদের অধিকার হরণের শামিল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ৬ জানুয়ারি নির্বাচন করতে ব্যর্থ হলে এর দায়ভার প্রশাসন ও সরকারকেই বহন করতে হবে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর নির্ধারিত ভোটগ্রহণ সিন্ডিকেট সভায় স্থগিত হয়ে গেলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ৬ জানুয়ারি নতুন তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে নির্ধারিত দিনে ভোট হওয়া নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এখনো সংশয় কাজ করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন