মে ২০, ২০২৬, ০২:৫৫ পিএম
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৪ মে থেকে এই আনুষ্ঠানিক ছুটি কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি থেকে এই তথ্য জানা গেছে।
তবে ২২ ও ২৩ মে যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবারই হচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস।সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত।
এরপর ৫ ও ৬ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে। সব মিলিয়ে দুই সপ্তাহের বেশি অবকাশ শেষে এসব প্রতিষ্ঠান আবার খুলবে।শিক্ষার্থীরা আগামী ৭ জুন থেকে তাদের নিয়মিত ক্লাসে অংশ নেবে।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া এই অবকাশ চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে, ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা এবার মোট ২৩ দিনের ছুটি পাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন