সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নোবিপ্রবির ২০ বছর পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২২, ২০২৬, ০৪:০০ পিএম

নোবিপ্রবির ২০ বছর পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০ বছর পূর্তি বা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে এই ঐতিহাসিক প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ মাইলফলক উপলক্ষে পুরো ক্যাম্পাসে এক বর্ণিল উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালি বা শোভাযাত্রা শেষে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়। 

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ , নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। 

এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই ঐতিহাসিক ক্ষণে নিজেদের স্মৃতিচারণ করেন। এই গৌরবময় বিশ্ববিদ্যালয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনটি বিশেষ ক্যাটাগরিতে তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।