শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,

আজ প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল , দেখবেন যেভাবে

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১০:৪১ এএম

আজ প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল , দেখবেন যেভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফলাফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফল প্রকাশ করবেন। শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইলের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

ফলাফল জানার প্রক্রিয়া সম্পর্কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার জানান, যেকোনো মোবাইল অপারেটরের সিম থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ডি পি ই (ডি পি ই) স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, ডি পি ই স্পেস রোল নম্বর।

এছাড়া অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।