সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

এইচএসসির ৫ বিষয়ের স্থগিত পরীক্ষায় অংশ নিতে নতুন নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০৩:৫৬ পিএম

এইচএসসির ৫ বিষয়ের স্থগিত পরীক্ষায় অংশ নিতে নতুন নির্দেশনা

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

রী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারা এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড নিয়ন্ত্রক কমিটি।আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ কেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।শনিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি, কিন্তু পুনরায় পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক—তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে রেজিস্ট্রেশন করতে হবে।

এছাড়াও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীরাও এই সুযোগের আওতাভুক্ত থাকবে। রেজিস্ট্রেশন সম্পন্নকারী শিক্ষার্থীদের সমস্ত তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট আগামী ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত জরুরি।