রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৩

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ১০:১৯ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৩

ছবি : সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনী অনুষ্ঠান কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।আহতদের মধ্যে দুজন ছাত্রশিবিরের এবং একজন ছাত্রদলের নেতাকর্মী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে স্বাধীনতা স্মারক মাঠে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বেরোবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে একটি ব্যানার সরানোর কথা বললে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং উভয়পক্ষের মাঝে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। 

এতে ক্যাম্পাসজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা মূল ফটকের বাইরে চলে গেলে পরিবেশ কিছুটা শান্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।