রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেরোবি ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি

রাকিবুল হাসান মুন্না

আগস্ট ৪, ২০২৬, ০১:২৩ পিএম

বেরোবি ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি

ছবি : সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির উদ্যোগ নিয়েছে প্রশাসন। সাম্প্রতিক একটি সংঘর্ষের জেরে পুনরায় উত্তেজনার আশঙ্কায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চিঠিতে সই করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।গত সোমবার ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত তিনজন গুরুতরসহ মোট বিশজন শিক্ষার্থী আহত হন। এরপর আজ প্রধান ফটকে উভয় সংগঠন একই সময়ে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। 

একই স্থানে দুই পক্ষের কর্মসূচির কারণে ফের বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে। প্রশাসন সব শিক্ষার্থীকে শান্ত থাকার পাশাপাশি পুলিশের দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।