আগস্ট ১৯, ২০২৬, ০৯:৪৪ এএম
টেস্ট বা নির্বাচনি পরীক্ষায় অনুত্তীর্ণ হলে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা, তা নিয়ে শিক্ষা বোর্ডের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। নিয়ম অনুযায়ী, মূল পরীক্ষায় অংশ নিতে হলে টেস্ট পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক।নরসিংদীর একটি বিদ্যালয়ের শতভাগ জিপিএ-৫ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ওই বিদ্যালয়ে পরীক্ষার আগে টেস্টে ফেল করা একশো তিন জন শিক্ষার্থীকে বাদ দিয়ে বাকিদের পরীক্ষায় সুযোগ দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ড স্কুলটির কাছে ব্যাখ্যা তলব করেছে।বোর্ডের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় স্পষ্ট বলা আছে, বৈধ রেজিস্ট্রেশনধারী এবং নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরাই কেবল পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে পারবে।
২০১৮ সালে জারি করা এক আদেশে নির্বাচনি পরীক্ষায় অনুত্তীর্ণদের মূল পরীক্ষায় সুযোগ না দেওয়ার পাশাপাশি উত্তরপত্র অন্তত ছয় মাস বিদ্যালয়ে সংরক্ষণ করার কঠোর নির্দেশ দেওয়া হয়।শিক্ষা সংশ্লিষ্টদের মতে, কিছু প্রতিষ্ঠান নিজেদের ফলাফল ভালো দেখানোর জন্য এই ধরনের কৌশল অবলম্বন করে থাকে। তবে বোর্ডের স্পষ্ট নির্দেশনা হলো, টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন