সেপ্টেম্বর ৯, ২০২৬, ০২:৩৮ পিএম
নীলফামারীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠন এবং দেশপ্রেমের ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তরুণ রাজনীতিবিদ, উদ্যোক্তা ও প্রকাশক নূর মোহাম্মদ আবু তাহের।
শিক্ষার্থীদের পদচারণায় অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে বক্তারা উল্লেখ করেন, প্রাতিষ্ঠানিক পরীক্ষায় ভালো ফল অর্জন জীবনের একমাত্র লক্ষ্য নয়, বরং মানবিক মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আসল উদ্দেশ্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার প্রয়োজনীয়তার কথাও বক্তারা তুলে ধরেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন