মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
বিনামূল্যে রক্ত পরীক্ষা

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় দিনাজপুর সরকারি কলেজে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:১৩ পিএম

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়  দিনাজপুর সরকারি কলেজে

দিনাজপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন-এর দিনাজপুর সরকারি কলেজ ইউনিট ও রংপুর জোনের উদ্যোগে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। গত ২০ ও ২১ সেপ্টেম্বর ক্যাম্পাস চত্বরে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে মোট ৫০০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে।

নবীন শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়। আয়োজকেরা জানান, উচ্চমাধ্যমিক শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা যেন নিজেদের রক্তের গ্রুপ জেনে জরুরি প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াতে পারেন, সেই লক্ষ্যেই ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়। দুই দিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে রক্ত পরীক্ষা করাতে দেখা যায়।

পরীক্ষার পরপরই প্রত্যেক শিক্ষার্থীর হাতে তাদের নির্ধারিত রক্তের গ্রুপের তথ্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।