বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

১১তম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ১২:৩১ পিএম

১১তম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

ছবি- সংগৃহীত

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মহাসমাবেশ শুরু হয়। এতে সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক অংশ নিয়েছেন। মহাসমাবেশে শিক্ষকদের প্রধান তিনটি দাবি হলো:

এই মহাসমাবেশের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।

ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকে বলেন, “আজকের মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে আমরা সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

তিনি বলেন, তিন দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। চলতি বছরের ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত তারা এক ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেন। এরপর ১৭ মে থেকে দুই ঘণ্টা এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত আধাবেলা কর্মবিরতি পালন করেন। ২৬ মে থেকে অনির্দিষ্টকালেরর কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। টানা চারদিন কর্মবিরতির পর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার আশ্বাসে ১ জুন ক্লাসে ফেরেন তারা। আশ্বাসের তিন মাস পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় আবারও রাজপথে নেমেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা।