সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৭:১৫ পিএম
অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর সিনেট হলে এই ফলাফল ঘোষণা শুরু হয়। জাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে। ২৫টি পদের জন্য মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সূত্র থেকে প্রাপ্ত বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা নিচে দেওয়া হলো:
-
ভিপি: আব্দুর রশিদ জিতু
-
সাধারণ সম্পাদক (জিএস): মাজহারুল ইসলাম
-
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ফেরদৌস আল হাসান
-
এজিএস (ছাত্রী): আয়েশা সিদ্দিকা মেঘলা
-
শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু উবায়দা উসামা
-
পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: সাফায়েত মীর
-
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম বাপ্পি
-
সাংস্কৃতিক সম্পাদক: শেখ জিসান আহমেদ
-
সহ-সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দিন
-
নাট্য সম্পাদক: রুহুল ইসলাম
-
ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরণ
-
সহ-ক্রীড়া (ছাত্র) সম্পাদক: মাহাদী হাসান
-
সহ-ক্রীড়া (ছাত্রী) সম্পাদক: ফারহানা লুবনা
-
আইটি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইমন লিখন
-
সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক: আহসান লাবিব
-
সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্র): তৌহিদ ইসলাম
-
সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী): নিগার সুলতানা
-
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক: হুসনী মোবারক
-
পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান
-
কার্যকরী সদস্য: ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা এবং মোহাম্মদ আলী চিশতী।
এই ফলাফল ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন