সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১০:১৫ এএম
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় ভর্তি কমিটি চতুর্থ এবং সর্বশেষ পর্যায়ের অনলাইনে আবেদনের সুযোগ দিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
-
আবেদনের সময়সীমা: আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত চলবে।
-
ফল প্রকাশ: ২৪ সেপ্টেম্বর রাত ৮টায় আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে।
চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ২৫-২৬ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এরপর তাদের ২৮-২৯ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্তভাবে কলেজে ভর্তি হতে হবে।
শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd -এ গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় ন্যূনতম ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ নির্বাচন করার সুযোগ থাকছে।
এই শেষ ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন এমন শিক্ষার্থীরা, যারা:
-
আগে কোনো ধাপে আবেদন করেননি।
-
আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি।
-
চূড়ান্ত মনোনয়ন পেয়েও সময়মতো ভর্তি বা নিশ্চায়ন করতে পারেননি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন